মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইসিটি মামলা থেকে খালাস পেয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আনিছুর রহমান। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত তাকে এই খালাস প্রদান করেন। ​

আদালত সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। (মামলা নং- ৩২৩/২০২১, চট্টগ্রাম; যা মূলত ২০১৮ সালের চকবাজার থানার একটি জিআর মামলার সূত্র ধরে)।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি ও খালাস প্রদানের আদেশ দেন। ​সম্প্রতি আদালতের এই আদেশের কপি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিতকরণ বা ‘রি-কল’ নোটিশ পাঠানো হয়েছে। এর ফলে তার বিরুদ্ধে থাকা এই মামলার সকল আইনি বাধ্যবাধকতা ও গ্রেফতারি পরোয়ানার অবসান ঘটলো। ​

খালাস পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিছুর রহমান বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিক মিথ্যা ও গায়েবি মামলায় আমাকে হয়রানি করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আজ ন্যায়বিচার পেয়েছি। সত্যের জয় সবসময়ই অনিবার্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাইন্দ্যাতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

রাবিপ্রবি শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ায় পিসিসিপি’র প্রতিবাদ

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক সেবনে যুবকের জেল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ জুরাছড়িতে

কাপ্তাইয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: