রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে নানা কর্মসূচী 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায়  কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে  দক্ষতা অর্জন করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থানের জন্য যে ডাক দিয়েছে সেইজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাখাওয়াত হোসেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব যুবতীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়  অন্যান্যদের বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, যুব সংগঠক এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব  ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা,   যুব সংগঠক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  আবদুল্লা আল নাহিয়ান ডালিম,  চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো: রাব্বি এবং ঋণ গ্রহিতা থুইনচিং মারমা।

আলোচনা সভা শেষে  যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ, যুব ঋণের চেক বিতরণ এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।  এ ছাড়া সবশেষে  সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের  পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী বসুদেব মল্লিক এবং লিপি দাশ।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার এসব  কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে খামারী প্রশিক্ষণ কর্মশালা

২৪ দিন পর রাঙামাটি জেলায় খুলছে পর্যটন শিল্প

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটি মেয়েদের ক্রিকেটে বড় জয়

শুক্রবারে দাহ করা হবে প্রদানেন্দুর মরদেহ; বৃহস্পতিবার আনা হবে রাঙামাটিতে

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে / অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিং’র ভূমিকা অনন্য – মংসুই প্রু

রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

এ সরকারকে অচিরে বিদায় নিতে হবে-ওয়াদুদ ভূঁইয়া

৫০ বছরে মহালছড়ির রাস মহোৎসব: উপজেলা নির্বাহী অফিসারের মন্ডপ পরিদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: