সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে আল-আমীন সুন্নি যুব সংঘ হাজী ধনমিয়া পাহাড়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিয়ার আহম্মেদ, প্রধান ওয়ায়েজ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি পার্বত্য জেলার আহ্বায়ক, আস সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী ধনমিয়া পাহাড় জমে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পিয়ার আহম্মেদ পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে। মুসলমানদের উচিত প্রিয় নবীজির শিক্ষা অনুসরণ করে শান্তিপূর্ণ সমাজ গঠন করা। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।

মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল (সা.) আগমনে আল্লাহর সকল সৃষ্টি আনন্দিত হয়েছে। ফেরেস্তাগণও শুকরিয়া আদায় করছেন। রাসুল (সা.) সোমবারে রোযা রাখতেন। কারণ এটা ছিলো উনার জন্মদিন। হযরত সাহাবায়ে কেরাম (রা.) উনারাও রাসূল (সা.) এর প্রশংসার মাহফিল করতেন। হিজরতের সময় মদিনাবাসী নাত-কাসিদা গেয়ে শুকরিয়া আদায় করেছেন। তাই আমরাও মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। যা রাসূলের দূষমনদের অন্তরকে ছিদ্র করে।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহমদ বিলাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিপিপির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মো আলমগীর হোসেন, রাঙ্গামাটি সমিল মালিক সমিতি লিমিটেডের প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদ কমিটির সহসভাপতি মো. হারুনুর রশিদ, মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. নুরুল আলম নূর, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য বাচ্চু মিয়া, মো. আবু কাওসার, মো. ফিরোজ আলম, মো. আব্দুল মান্নান এবং আল-আমীন সুন্নি যুব সংঘের সকল সদস্যবৃন্দ। পবিত্র মিলাদ মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রিয় নবী (সা.)- এর আদর্শে জীবন গঠনের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রোগেসিভ আলোচনা সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আনতে প্রশাসনের প্রচারণা

ঈদগাঁওয়ে ভারী বৃষ্টির সুযোগে চলছে খালের পাড় দখলের মহোৎসব

তঞ্চঙ্গ্যা গানের প্রথম সংকলন ‘চিত্রাংফুল’ এর মোড়ক উন্মোচন 

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৮৫২ পরীক্ষার্থী

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

রামগড়ে ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ আটক ৩

দুর্গম সীতা পাহাড় পাড়া কেন্দ্র পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

রামগড়ে বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক ১

error: Content is protected !!
%d bloggers like this: