বুধবার , ১৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী ও নাশকতা এবং হুমকি, মাদকদ্রব্য বিষয়ে কোন ধরনের তথ্য পাওয়া মাত্রই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদান করতে হবে।

বক্তারা আরো বলেন, বাঘাইছড়ি পৌরসভা থেকে ৮ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার মধ্যে লাইটিং করার প্রকল্প হাতে নিয়েছে, যার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুগাত চাকমা, বাঘাইছড়ি থানার প্রতিনিধি এসআই ইমাম উদ্দিন, ২৭ বিজিবি মারশ্যাি জোনের প্রতিনিধি মোঃ শাখাওয়াত এবং উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল বাসার ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দারিদ্র্য পরিবারের মাঝে দীঘিনালা জোনের অর্থ সহায়তা 

পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় শেখ হাসিনাই আন্তরিক-কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আগামী মাসেই শুরু হচ্ছে রামগড় ইমিগ্রেশন কার্যক্রম: চেয়ারম্যান স্থলবন্দর কর্তৃপক্ষ

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

ওয়াগ্গার ভাইজ্জাতলিতে স্থানীয় কমিউনিটিদের সাথে মতবিনিময়কালে ইউএনও মুনতাসির জাহান

তৃনমূল বিএনপি এখন সংগঠিত– জুরাছড়িতে বিএনপির সমন্বয় সভায়

গলায় গামছা পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্নহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: