রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ভোররাতে ট্রাকভর্তি মাছ লুট

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোর রাতে আনুমানিক ১০ লাখ টাকার মাছবোঝাই একটি ট্রাক সংঘবদ্ধ ডাকাতদল লুট করেছে। এর মধ্যে মাত্র ৩ লাখ টাকার মাছ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে রাত ৩টার দিকে ঈদগাঁও থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে ঈদগাঁও গরু বাজার সংলগ্ন ফজল মার্কেটের মাছের আড়তে ঘটেছে এ ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল চট্টগ্রাম থেকে মাছবোঝাই ট্রাকটি রাত আড়াইটার দিকে ঈদগাঁও ফজল মার্কেট মাছের আড়তে পৌঁছায়। ট্রাকচালক জাহাঙ্গীর গাড়ি পার্কিং করে বিশ্রামে গেলে ১০ /১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটি চালিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।

পরে স্থানীয়রা ট্রাক মালিকের নাম্বারে ফোন করলে ঘটনাটি চাউর হয়। পরে আড়তদার ও ট্রাক মালিক গিয়ে গাড়িসহ মাছ উদ্ধার করলেও ততক্ষণে প্রায় ৭ লাখ টাকার মাছ লুট হয়ে যায়। এসব মাছ বারআউলিয়া, শাহ আমানত, বিসমিল্লাহ ও আল্লাহর দান মৎস্য আড়তদারের বলে জানা গেছে। ঈদগঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতার জন্ম বার্ষিকীতে পুলিশের খাবার বিতরণ

কাউখালী বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নেতাকর্মীদের প্রতিবাদ ও লিগ্যাল নোটিশ

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

‎জ্বালানি তেল থাকলেও অচল সিএনজি: এলপিজি সংকটে বিপর্যস্ত রাঙামাটির যোগাযোগ

রাঙামাটিতে ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে ব্র্যাক

সাজেকের মাচালংয়ে নারী পর্যটককে অপহরণচেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার 

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত

বাঘাইছড়িতে মরহুম জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম’র স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট

error: Content is protected !!
%d bloggers like this: