শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদু রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
মো. গোলামুর রহমান, লংগদু, রাঙামাটি।
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।

শনিবার( ২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) হতে ৩ কিলোমিটার দক্ষিণ দিকে জারুলছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে জোন অধিনায়কের নির্দেশক্রমে ভারঃ কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি সি টাইপ টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

পরিচালিত অভিযানে টহলদল উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৮১ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা। জব্দকৃত কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেষ্ট অফিসে হস্তান্তর ও মামলার দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনগর জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাছান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় জুড়ে আলোর উৎসব: প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ

কাপ্তাই থানার পৃথক অভিযানে দুই আসামি গ্রেফতার

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

পাহাড়ি জাবিয়ানদের ১ম পুনর্মিলনী / এক ঝাঁক তারার মেলা বসল রাঙামাটিতে

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া পুরস্কার তুলে দিলেন সেনাবাহিনী বাঘাইহাট জোন

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় শিশু দিবসে বাঘাইছড়িতে নানান আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: