বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রতিকৃতি স্থাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১১, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রতিকৃতি স্থাপন করেছে রাবিপ্রবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করে তারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। উপস্থিতদের মধ্যে ছিলেন জসিম উদ্দিন, বাদশা সোলায়মান, জিসান আহমেদ, মোহাম্মদ সাঈদ, নকিবুল আবসার শাওন, রাকিবুল ইসলাম, তৌফিক হাসান রাসেল, শরিফ উদ্দীন, রবিউল কাউসার, লাবিব সরকার, এবং মো. আরিফ হোসেন।

এসময় তারা বলেন, স্বৈরাচার হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানরা ভূমিকা পালন করেছে তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অন্যতম। শহীদ ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য। ১৬ জুলাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম প্রতিরোধে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন।। মৃত্যুর আগে তার শেষ স্ট্যাটাস ছিল,”সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহীদ হব।” এর ঠিক ১৬ ঘণ্টা পরই শহীদ হন ওয়াসিম আকরাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ। জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ তিনি। শহীদ ওয়াসিমের আত্মত্যাগ এবং প্রতিবাদী মনোভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শহীদ ওয়াসিমের আত্মত্যাগ স্মরণে তার প্রতিকৃতি স্থাপনকালে তারা আরও বলেন, ওয়াসিম আকরামের মতো সাহসী ছাত্রনেতারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে চিরস্মরণীয়। আমরা তার আত্মত্যাগ কখনো ভুলবো না। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অনেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিহতদের পরিবারের যথাযথ মূল্যায়ন এবং সহায়তার দাবি জানাই আমরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

মানিকছড়িতে স্কুল পর্যায়ে লিঙ্গ বৈষম্যমূলক আচরণগত দৃষ্টিভঙ্গি দূরীকরণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

চন্দনাইশের বরকল-বরমা ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

মহালছড়িতে ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সজিব হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

এমপি জসীম উদ্দীন আহমেদকে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনা

আদিবাসী স্বীকৃতির দাবি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ দাবি পিসিসিপির

মহাসড়ক ঘেঁষে অবৈধ বালির স্তূপ,বাড়ছে দুর্ঘটনা

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

error: Content is protected !!
%d bloggers like this: