বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে ১০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলি, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

 

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো মৌসুমের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু বলেন,“সরকার কৃষকদের পাশেই আছে। প্রান্তিক কৃষক যেন উৎপাদন ব্যাহত না করে বোরো মৌসুমে সঠিকভাবে চাষ করতে পারে—সেই লক্ষ্যেই এই পুনর্বাসন কার্যক্রম। আমরা শুধু বীজ বিতরণই করছি না, মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।”

কুশল তালুকদার, ডিপ্লোমা কৃষিবিদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন, “উন্নতমানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা নির্দেশনা দেওয়া হবে।” নন্দীয় তঞ্চঙ্গ্যা, উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন,“সরকারি সহায়তা কৃষকের মনে নতুন আশা জোগাচ্ছে। বোরো মৌসুমে ভালো ফলন পেতে সঠিক প্রযুক্তি প্রয়োগে আমরা পাশে থাকব।”

বীজ গ্রহণকারী একাধিক কৃষক জানান, বর্তমানে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, এই বীজ দিয়ে পর্যাপ্ত ফলন হবে এবং ক্ষতির মুখ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবেন,জয়নাল আবেদীনসহ স্থানীয় প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য অঞ্চলের কৃষি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি-পার্বত্য উপদেষ্টা

চতুর্থ দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

রাঙামাটিতে সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কেপিআরসি এসএসসি ৯৬ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: