শনিবার , ২১ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২১, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় জায়নাল (২৫) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ভাড়া বাসার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনার পর থেকে জায়নালের দোকানের দুই কর্মচারী পলাতক রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ জানায়, নিহত জায়নাল কক্সবাজার শহরের কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী। সকালে তিনি দোকানে কর্মচারীদের পাঠানোর কিছুক্ষণ পরেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মামা মোহাম্মদ হোসন অভিযোগ করে বলেন, “আমার ভাগিনা আত্মহত্যা করতে পারে না। তার সঙ্গে এলাকার একাধিক ব্যবসায়ীর বিরোধ ছিল। তাকে পূর্বেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা বিশ্বাস করি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ কর্মচারীদের খোঁজা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূ-রাজনৈতিক ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান

জুরাছড়িতে গৃহহীন ২০ পরিবারকে সেনাবাহিনীর ঘর প্রদান

কাপ্তাইয়ে জীপ-সিএনজি সংঘর্ষে আহত ৪ 

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের পতাকাবাহী র‌্যালীতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

গণমাধ্যমের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে সচেষ্ট থাকবো- খাগড়াছড়ির নবাগত ডিসি

কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহারের বিভিন্ন  উন্নয়ন কাজের উদ্বোধন করেন -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাজস্থলীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাপ্তাইয়ে দশ সরকারি দপ্তরের প্রধান এখন দশ নারী কর্মকর্তা

রাজস্থলী থানা পরিদর্শনে পুলিশ সুপার; জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে জোর নির্দেশনা

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: