মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১১, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে জঙ্গলে চোরাগোপ্তা মিছিল করে সহিংসতার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০ থেকে ৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

থানাসূত্রে জানা যায়, সোমবার রাতে জননিরাপত্তা আইনে বাদী হয়ে মামলা দায়ের করে খাগড়াছড়ি সদর থানায় উপপরিদর্শক মোহিদুল ইসলাম। এ মামলার অপর আসামিরা হচ্ছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার সভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা মো: রফিকুল আলম, ছাত্রলীগ নেতা অর্নব ত্রিপুরা টুটুল (৩২), রয়েল ত্রিপুরা (৩০), এমং মারমা (৩৭), জিৎজয় ত্রিপুরা (৩০),অর্কিড চাকমা (৩৫), তেপান্তর চাকমা (২৮) হৃদয় মারমা (৩৩), ক্যাজরি মারমা (২৮), শাহাদাৎ হোসেন, জিসান প্রকাশ জিসান মিয়াজী (৩৪),জুয়েল চাকমা (৪০) শামিম গাজী (৩২), আরাফাত হোসেন (৩১), নাঈম হোসেন নয়ন (৩০), মেহেদী আলম(২৮), আনোয়ার হোসেন রুবেল (৩০), আইয়ুব আলী চৌধুরী (৩৭), টিকো চাকমা (৩৮), মোঃ দেলোয়ার হোসেন (৩২) ও মংসাপ্রুং মারমা (৪০)। এছাড়া আরো ১০০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার ১০ নভেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের বেশ কিছু নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধন ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হাতে লাঠিসোটা, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর সরকারি বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উগ্রতা প্রদর্শন করে ও বাজার ও আশপাশ এলাকায় প্রদক্ষিণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা অস্ত্র-শস্ত্র, লাঠি-সোঁটা, ইটের টুকরা ছুড়ে ফেলে পালিয়ে যায়।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বিলাইছড়িতে অগ্নিনির্বাপক মহড়া

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

রাঙামাটিতে আইসিটি মামলায় ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সৈকত আটক

সাদা মনের মানুষ তিলোকানন্দ ভান্তের মৃত্যুতে কেইউজে’র শোক

পাহাড়ে সশস্ত্র সংগঠনের কার্যক্রম বৃদ্ধি: অস্ত্র উদ্ধার, আধিপত্যের সংঘাত ও নিরাপত্তায় উদ্বেগ

error: Content is protected !!
%d bloggers like this: