সোমবার , ২১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সড়কে আগুন দিয়ে ইউপিডিএফের সড়ক অবরোধ পালন

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২১, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমার (মিলন) মৃত্যু ও মহালছড়ি মাইসছড়ি পাহাড়িদের ঘর-বাড়ি অগ্নিসংযোগের প্রতিবাদে আজ সোমবার ( ২১ মার্চ ) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিট।

সকাল আটটায় খাগড়াছড়ি-পানছড়ি উপজেলা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফ সমর্থককারীরা।

আজ সোমবার সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, খাগড়াছড়ি জেলা থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। প্রায় যাত্রী আজ অবরোধ জানে না। টার্মিনালের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

শান্তি পরিবহনের অফিস কর্মকর্তা সুমন চন্দ্র নাথ জানান, সকাল সাতটা থেকে বেলা ১২টায় পর্যন্ত আমাদের ত্রিশটি বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আধাবেলা সড়ক অবরোধের কারণে বাস চলবে না। তাই মালিকরা আনুমানিক ৭ লাখ টাকার আর্থিক ক্ষতিতে পড়বে।

শাহাৎ হোসেন ও হুমায়ন কবির বলেন, খাগড়াছড়িতে আজ অবরোধ জানতাম না। ভোরে চট্টগ্রাম থেকে এসেছি। রামগড়ে যাব। বাসটার্মিনালে এসে শুনতে পাই আজ আধাবেলা সড়ক অবরোধ। বাস চলবে না। চেয়ারে বসে অলস সময় পার করছি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, এটা পরিস্কার। সেনাবাহিনীরা আমাদের কর্মীকে আটক করে নির্যাতন করে হত্যা করেছে। ইউপিডিএফ কর্মী হত্যার বিষয়টি তুলে ধরার জন্য আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণ স্বতস্ফুর্তভাবে এই অবরোধে অংশ নিয়েছে। দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। সমস্ত যানবাহন মালিক সমিতিকে সহযোগিতা করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে। আমাদের স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। মাঠে আমাদের টহলে কাজ করছে। অন্যান্য আইশৃঙ্খলা বাহিনীও মাঠে থেকে কাজ করছে। বড় রকমের কোন অপ্রীতিকর কোন খবর পাইনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

বাঘাইছড়িতে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উদযাপিত

উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

কাপ্তাই হ্রদের পানি ধীরগতিতে কমায় ব্যাহত হতে পারে বোরো মৌসুমে ধান চাষ

চম্পাকুঁড়ি খেলাঘর আসরের শীতবস্ত্র বিতরণ

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সিভিল সার্জন

রুমা উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: