বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দাফনের ১৫ বছর পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মে ৮, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে দাফনের ১৫ বছর পর কবর থেকে শাহআলম নামে এক ব্যক্তির কঙ্কাল উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে বৃহস্পতিবার  (৮মে) দুপুরে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে তার কঙ্কাল তোলা হয়। শাহআলম পৌরসভার গর্জনতলী এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন- রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন, চিকিৎসক ডা. সৈয়দা সাদ সুলতানা, মামলার তদন্তকারী কর্মকর্তা, নিহতের স্বজন। এসময় কবরস্থানে ভিড় জমায় বিভিন্ন বয়সী উৎসুক জনতা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, নিহতের ঘটনা নিয়ে খাগড়াছড়ি জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে মরদেহ কঙ্কালের বিভিন্ন অংশ উত্তোলন করে ডিএনএ টেষ্টের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

নিহতের ছোটভাই শাহীন কাদের জানান, আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। কিন্তু বিচারের নামে কোন নিরাপরাধী যাতে হয়রানির স্বীকার না হয়।

মামলার বাদী ইসমাঈল হোসেন জানান, এতোদিন মামলা ও ন্যায় বিচারের পরিবেশ ছিলোনা এখন আমরা ন্যায় বিচারে আশাবাদি তাই মামলা করেছি। অপরাধী শনাক্ত করতে আদালত মামলাটি আমলে নিয়ে লাশের কংকাল উত্তোলনের নির্দেশ দিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ মে রাত সাড়ে ৮ টার দিকে জুয়েল নামে একজনকে মারধর করে ফেলে রাখলে শাহআলম তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করিয়ে বাড়ি ফেরার পথে চৌধুরীপাড়া পুরাতন জেল খানার সামনে দু্বৃর্ত্তরা তাকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে ফেলে যায়। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৪ মাস পর ২০০৯ সালে ২৭ সেপ্টেম্বর তিনি মারা যান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ‘হোটেল হ্যাপিনেস হিল’ উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি: পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটি মেয়র শাহাদাত

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার

জাতীয় শোক দিবসে মারিশ্যা বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: