বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সীমান্তে চোরাচালান রোধে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশের সীমান্তে চোরাচালান রোধে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ১৮বস্তা রসুন নিয়ে যাওয়ার সময় ২জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে মঙ্গলবার বেলা আড়াইটায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবি এমএস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কচুছড়ি-মাঝিপাড়া সীমান্ত সড়ক এর ১৬ কিলো নামক স্থানে একটি অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮বস্তা বাংলাদেশী রসুনসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সঞ্চয় চাকমা (৪০), পিতা- রাজকুমার চাকমা, গ্রাম-লাল্যাঘোনা এবং চিরিঙ্গা চাকমা (৩৫), পিতা-মেগন্নাত চাকমা, গ্রাম-উগলছড়ি উভয়ের থানা-বাঘাইছড়ি ও জেলা রাঙামাটি এবং ১টি চাঁদের গাড়ী (ঢাকা-গ-৮৫৮৩) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গাড়ীর সর্বমোট সর্বমোট মূল্য প্রায় ১১,৩৬,৮০০/- টাকা। আটককৃত মালামাল ও চাঁদের গাড়ীসহ আসামীদ্বয়কে নিকটস্থ বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পূর্বক সোর্পদ করা হয়েছে।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু সেনা জোনের মেডিকেল ক্যাম্প পরিচালনা

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ারের জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক  কর্মশালা 

কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ)উদযাপন

বাঘাইছড়িতে বন বিভাগের গাছের চারা বিতরণ

‎পাহাড়ে বসবাসরত নারীরাও তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

চিৎমরমে বন্যহাতির তান্ডবে লন্ডভন্ড বসতবাড়ি, প্রাণে রক্ষা পেল এক পরিবার 

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

error: Content is protected !!
%d bloggers like this: