বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাময়িকভাবে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ নির্দেশনা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হরতাল অবরোধে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে নেই পর্যটক

নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখা বাধ্যতামূলক

জুরাছড়িতে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক চাউচিং

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভিসি হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের যোগদান

বাঘাইছড়ি ও রাঙামাটি শহরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭

কাউখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় অনুষ্ঠিত 

রাজস্থলী থানা পরিদর্শনে পুলিশ সুপার; জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে জোর নির্দেশনা

কাপ্তাই উপজেলা যুবলীগ নেতা তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: