মঙ্গলবার , ২৮ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ি ঢলে ভেঙে গেল নারানগিরি বাঁশের সাঁকো: দূর্ভোগে গ্রামবাসী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৮, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি  পানিতে ভেসে গেছে। সাঁকোটি ৭০ ফুট লম্বা। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ৩ টায় অতি বর্ষণের ফলে সৃষ্ট নারানগিরি খালে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই সাঁকোটি ভেঙে যায় বলে জানান স্থানীয় অধিবাসী মোহাম্মদ  রাশেদ।

সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১ শত  পরিবারের মানুষ একরকম ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

স্থানীয় ১ নং পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া, ওসমান মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান,  গত সোমবার  কয়েক দিনের বৃষ্টির ফলে  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাঁকোটি ভেঙে  যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবি লোকজন ঘর হতে বের হতে পারছে না। আমরা সরকারের কাছে  বারবার আবেদন করার পরও এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয় নাই।

২ নং রাইখালী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর জানান,  প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সেই সময় গ্রামবাসীরা সহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যাবদি এই খালের উপর স্থায়ী কোন সেতু নির্মাণ করা হয় নাই। আমরা এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।

যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন,  ইতিমধ্যে এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শীঘ্রই এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

পার্বত্য চট্টগ্রামের ১০০ বিদ্যালয়ে ছয় মাসের মধ্যে স্টারলিংক ইন্টারনেট চালু 

জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

বছর বিদায়-বরণে মুখরিত কাপ্তাই, পর্যটনে নতুন হাওয়া

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দীঘিনালায় ছাত্রলীগের দুপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

গণমাধ্যমের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে সচেষ্ট থাকবো- খাগড়াছড়ির নবাগত ডিসি

সাজেকে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: