শনিবার , ১২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সোয়া ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১২, ২০২২ ১:২০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ৯ কোটি ২০ লাখ টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

১২ মার্চ শনিবার সকালে বাঘাইছড়ি ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত উপালী মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা।

প্রকল্পগুলো হলো বাঘাইছড়ি আবাসিক বিদ্যালয় হতে দানবীর চাকমার বাড়ি পর্যন্ত ৪০ লাখ টাকার পাকা রাস্তা নির্মাণ, ৮০ লাখ টাকা ব্যায়ে শিজুগ কলেজের নতুন ছাত্রবাস ভবন, ৮ কোটি টাকা ব্যায়ে সারোয়াতলী হতে আমতলী বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ।

সকালে আবাসিক বিদ্যালয় থেকে দানবীর চাকমার বাড়ির পাকা রাস্তা উদ্বোধন শেষে নিখিল কুমার চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপালী মহাথেরোর ধর্মীয় সভায় অংশ গ্রহন করেন।

ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন, ‘বাঘাইছড়ি উপজেলার প্রতি আমার অন্তরের টান রয়েছে। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের ফলে ৩৪০ বর্গকিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায়। সেখানে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয় বাছাইছড়ি বাসী। তাই একটু সুযোগ পেলে বাঘাইছড়ি উপজেলাবাসীর জন্য কিছু করার চেষ্টা করি’।

পরে নিখিল কুমার চাকমা তার ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ এক লাখ টাকা সহায়তা দান করেন ধর্মীয় সভায়। এসময় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক কেরোল চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা, ধর্মীয় সভার সদস্য সচিব দানবীর চাকমাসহ বিভিন্ন বিহারের ধর্মীয়গুরো গন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের কাপ্তাইয়ে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস

পার্বত্যাঞ্চলে সোলার প্যানেল বিতরণে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের চাঁদার দাবিতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন লাখো মানুষ

মায়ানমার সীমান্ত যুদ্ধের মর্টার শেল পড়ল বাংলাদেশের ভূখণ্ডে

আ.লীগের দলীয় কোন্দল নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

পানি বাড়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট চালু

দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব প্রেমকুমার চাকমা

বরকল বিএনপির বর্ধিত সভায় জনগণের পাশে থাকার অঙ্গীকার

“পাহাড়ি- বাঙালি’ সম্প্রীতির জন্য আওয়ামী লীগ’র বিকল্প নেই- কুজেন্দ্র লাল

বিশ্ব স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার র‍্যালী ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: