বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চকরিয়ায় চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা, আদালতে মামলা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ৩০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা অবশেষে আদালতে মামলা দায়ের করেছেন।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) খুটাখালী এলাকার লবণ চাষি দেলোয়ার হোছাইন বাদী হয়ে স্থানীয় কামাল হোছনের ছেলে রহিম উদ্দিন, জিয়া উদ্দিন বাবলুসহ ৪ জনকে বিবাদী করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান সাঈদ বলেন, খুটাখালী বড় নাইপেরঘোনা নামক লবণ মাঠে উৎপাদিত প্রতি মণ লবণ থেকে ২ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করে যাচ্ছে স্থানীয় কামাল মেম্বারের ছেলে রহিম উদ্দিন ও তার সাঙ্গ-পাঙ্গরা। এমন অভিযোগ নিয়ে খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলছড়ি এলাকার নুর হোসেনের ছেলে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি দরখাস্তের আবেদন করেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কক্সবাজারের পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোছাইন জানান, খুটাখালী বড় নাইপের ঘোনা নামক লবণ মাঠের চাষীদের কাছ থেকে প্রতিমণ লবণ থেকে ২ টাকা হারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে স্থানীয় রহিম উদ্দিন নামের এক চিহ্নিত চাঁদাবাজ।

তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর লবণ চাষিদের কাছ থেকে চাঁদাবাজির সময় স্থানীয় মুজিবুর রহমানসহ একদল লবণ চাষি প্রতিবাদ করলে রহিম উদ্দিনসহ সন্ত্রাসীরা লবণ চাষীদেরকে প্রাণে মারার হুমকি দেয়।

দেলোয়ার বলেন, চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় লবণ চাষিরা ইতোমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। যা দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে।

তিনি আরও বলেন, চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে এত প্রমাণ থাকা সত্ত্বেও চকরিয়া থানায় মামলা না নেওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুটাখালী বড় নাইপেরঘোনার ৬৬৪ কানি লবণ মাঠের চাষীরা এবার চাঁদাবাজি থেকে মুক্ত হবে ও ন্যায়বিচার পাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা 

চিৎমরমে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ 

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

রাঙামাটিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

রাজস্থলীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

অস্তিত্বহীন প্রকল্পে বরাদ্দ: দুদকের পৃথক অভিযানে উন্মোচিত দুর্নীতির চিত্র

error: Content is protected !!
%d bloggers like this: