শনিবার , ২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, শিশুসহ নিহত ৫

প্রতিবেদক
সেলিম উদ্দিন, কক্সবাজার।
আগস্ট ২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ পাচঁজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত পাচঁজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: