সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

সোমবার ( ১৬ ডিসেম্বর) সারাদেশের ন্যায় নানা আয়োজনে বিলাইছড়িতেও যথাযোগ্য মর্য়াদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় জেলা প্রশাসক কার্য়ালয়ের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, ইসহাক মিয়া ও কিরণ মিয়া, উপজেলা বিএনপি,র সভাপতি আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান খান ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতিয়ার হোসেন প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণনা স্মারক প্রদান ও মুক্তিযুক্তভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে সিনিয়র সহকারী কমিশনার আশ্রাফুল হক, ওসি মানস বড়ুয়াকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি ফিতা কেটে দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন পূর্বক অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ, বিএনপি ও সহযোগী সংগঠন ও স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ এবং দিবস পালন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফলোআপ / স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর চলে গেলেন স্বামী

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, এক পর্যটকের মৃত্যু আহত ৭

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

রাঙামাটি সদর উপজেলার টোল আদায় কেন্দ্রটি গোপনে টেন্ডার আহবানের অভিযোগ

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ভোধন

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে জেলা পরিষদের সদস্য হাবীব আজমের শোক

error: Content is protected !!
%d bloggers like this: