শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক ঈমাম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকা বাসীর যৌথ আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এসময় বাঘাইছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির হোসেন সহ ঈমাম পাড়া এলাকার গুনি জনদের সর্বধনারও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাতে ঈমাম পাড়া চৌরাস্তা মাঠে এই ওয়াজ মাহফিল ও গুণিজন সংবর্ধনার আয়োজন করে। এতে কাচালং সরকারি কলেজের শিক্ষক আবুল ফজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, প্রধান ওয়াজিন ছিলেন মুফতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান হুজাইফি যাত্রাবাড়ি ঢাকা, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম দেওয়ানী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা। উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব। পরে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, রাঙামাটি জেলা জজকোর্টের আইনজীবী ঈমাম পাড়া এলাকার কৃতি সন্তান এ্যাড রহমতুল্লাহ সহ পাআ গুনিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় আব্দুজ জাহের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌরসভার কাজি ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক নেয়ামত উল্লাহ, এসময় তিনি এলাকা ও ঈমাম পাড়া জামে মসজিদের বাউন্ডারি ওয়াল সহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। পরে আমন্ত্রিত অতিথিগন ধর্মীয় ও সামাজিক আলোচনার পাশাপাশি এলাকা ও মসজিদের সমস্যাবলি সমাধানের প্রতিশ্রুতি দেন। ওয়াজ ও দোয়া মাহফিলে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসুল্লি উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভবন হবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে-অংসুইপ্রু চৌধুরী

বিনয় ও সম্মানের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতি পৌঁছে দিতে হবে

উৎসবমুখর পরিবেশে বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

এখনো কাপ্তাই বাঁধের পানি ছাড়া হয় নাই / সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি ছাড়ার গুজব

দিন দিন জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের নিসর্গ বোট ট্রাভেলিং

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

কাপ্তাইয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা

বাঘাইছড়ি সেবায় ডিজিটাল রূপান্তরে নুর হোসেনের নির্মিত ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’

লংগদুতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য নিহত

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারী টেক্সাটাইল মিল

error: Content is protected !!
%d bloggers like this: