মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ২৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫ ঘটিকায় মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এসময়ে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯ নং রাঙ্গামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ, রাঙ্গামাটি জেলা নায়েবি আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় জেলা শিবির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাফি, জেলা মজলিস শুরা সদস্য ও রাঙ্গামাটি পৌর জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, বাঘাইছড়ি পৌর সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, উপজেলা টিম সদস্য আব্দুল কাইয়ুম, টিম সদস্য ওবায়দুল হক। সঞ্চয়ালনায় ছিলেন উপজেলা টিম সদস্য সরদার আব্দুর রহিম ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবসার হোসেন।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে ধারণা করা হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি এই উপজেলাতে কোন ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় ধাপে বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা নির্বাচন ২৯ মে

‎অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকল স্থাপন

শান্তিচুক্তি স্বাক্ষর দিবসে উপলক্ষে বাঘাইহাট সেনাজোনের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

রামগড়ে অবৈধ সিসা কারখানায় জরিমানা, বন্ধ ঘোষণা

শেখ হাসিনার সরকার বারবার দরকার- স্লোগানের পর সাজেকে ৬ পর্যটক আটক

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

বান্দরবানে নিম্ন অঞ্চল প্লাবিত; পাহাড় ধসে ছয়জন আহত

বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার

খাগড়াছড়ি সদরে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: