রাঙামাটির কাপ্তাই উপজেলার শীলছড়িতে শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে ধর্মীয় ভাবগান্ধীয় ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী অনুকূট মহোৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর পরিচালনায় শ্রীশ্রী গৌর নিতাই মল্লির প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ প্রেমাণব গৌর দাস, সভাপতি কল্যাণ চৌধুরী, সাধারণ সম্পাদক বিমল চৌধুরীসহ ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দিলদার হোসেন বলেন, ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রীশ্রী গৌরা নিতাই মন্ত্রির কেবল ধর্মীয় স্থানের নয়, এটি মানুষের কল্যাণ, শান্তি ও সৌহার্ঘ্যের কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানের কীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও ভক্তিমুলক পরিবেশনার মধ্য দিয়ে মহোৎসবের আয়োজন মিলেমিশে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষাংশে কীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও ভক্তিমুলক পরিবেশনার মধ্য দিয়ে মহোৎসবের আয়োজন সম্পন্ন হয়।


















