মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ের পাতাছড়ায় নারীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

 

জেলার রামগড় উপজেলার দুর্গম পাতাছড়া এলাকায় এক নারীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রহমত উল্যাহ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ও গ্রেফতারকৃত আসামী পার্শ্ববর্তী ফটিকছড়ির ভুজপুরের নতুনবাজার এলাকার মো: শামসুল হুদার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামীর নিজস্ব মিশ্র ফল বাগানের পাহারাদার নিযুক্ত হওয়ায় রহমত উল্লাহকে বাগানে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। রোববার রাতে ওই নারী ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়লে রহমত উল্লাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে তাঁর স্বামীর ঘুম ভাঙ্গে এবং রহমত উল্লাহ অন্ধকারে পালিয়ে যায়। এরপর রহমত উল্যাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারীর স্বামী।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার করে অভিযোগের তিন ঘণ্টার মধ্যে রাতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে নতুন দুই জাত ধান চাষে সফলতা

পানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

বিলাছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন উপজেলা বিএনপি

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

বাঘাইছড়িতে মাদকসহ আটক ৪

রামগড়ে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

চন্দনাইশে ইউপি নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়: ‘হাইব্রিড’ মুক্ত কমিটি গঠনের হুশিয়ারি

error: Content is protected !!
%d bloggers like this: