সোমবার , ১৭ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বাড়ছে ডেঙ্গু রোগী; চিকিৎসাধীন ১৩ জন

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
জুলাই ১৭, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

রাঙামাটিতে বাড়ছে ডেঙ্গু প্রকোপ। গত ২ মাসে রাঙামাটি জেলায় ২১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন আছে। তারমধ্যে শিশু ৩ জন রয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙামাটিতে গত দুই মাসে ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে জুন মাসে ৯ জন ও চলতি জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে অধিকাংশ রোগী রাঙামাটি সদরের বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি রাসেল চাকমা বলেন, গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোট ৪ দিন জ্বর ছিলো এবং জ্বরের মাত্রা ১০২ থেকে ১০৩ ছিলো। পরে টেষ্ট করে হাসপাতালে ভর্তি হলাম। ডেঙ্গু হলে জ্বর, প্রচন্ড মাথা ব্যাথ্যা ও শরীর ব্যাথ্যা করে।

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি শহরে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশা নিধন স্প্রে প্রতিনিয়ত হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শওকত আকবর খান বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে মোট ১৩ জন। গত দুই মাসে এখন পর্যন্ত মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। তবে জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। যে রোগীগুলো ভর্তি আছে তারা কেউ মুমূর্ষু নয় আমরা শুধু পর্যবেক্ষণের জন্য ভর্তি রেখেছি। যদি তারা একটু উন্নতি হয় তাহলে ছুটি দিয়ে দিবো।

শহরের কল্যাণপুরে একটা বাসায় ৭-৮ জন ডেঙ্গু রোগী ধরা পড়েছে। সিভিল সার্জন কীটতত্ত্ববিদ পাঠিয়ে পানিতে লার্ভা উপস্থিতি পেয়ে সেগুলো ধ্বংস করার কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও উপকরণ বিতরণ

দীঘিনালায় কিশোরীদের  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

সিয়াই হারুম উচ্চ বিদ্যালয় প‌রিদর্শনে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

চট্টগ্রামে এখন টিভিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

জমির বিরোধ মীমাংসায় সফলতা পাচ্ছে লিগ্যাল এইড অফিস

বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: