রবিবার , ১৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

ভৌগোলিক আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্হানীয়রা। একইসাথে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ এবং স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালুসহ তিন দফা দাবি জানানো হয়েছে।

আজ (রবিবার, ১৭ আগস্ট) সকালে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী রহমত উল্লাহ সাংবাদিক সম্মেলনে বাঘাইছড়িবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান, স্হানীয় বাসিন্দা রেজাউল করিম, আলমগীর হোসেন ও রফিকুল ইসলাম প্রমুখ।

আইনজীবী রহমত উল্লাহ বলেন- ‘আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি। এখানে বিস্তৃত জনবসতি, বাজার, পাহাড়ি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নানা ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে। কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যায়’।

অগ্নিকান্ড বা দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ সম্ভব হয় না। নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে যানবাহন পৌঁছাতে অনেক সময় লাগে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করে। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের অসুবিধা থাকায় আগুন নেভাতে প্রায়ই স্থানীয় জনগণ নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই প্রাণ ও সম্পদ রক্ষায় অবিলম্বে বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সহ তিন দফা দাবি জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

ঈদগাঁওয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাঙ্গালহালিয়া আন্তজার্তিক বির্দশণ নন্দ বংশ ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি

সাজেকে হলুদের গুদামে অগ্নিসংযোগ: পাহাড়ি কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন

নানিয়ারচরে সারের চাহিদা সম্পর্কে জেলা প্রশাসকের মনিটরিং

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: