শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে হত্যা মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৬, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে হত্যা মামলার আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড, কোব্বাতের ঘোনা এলাকার মোঃ আলী পাটোয়ারীর ছেলে মোঃ সোহেল পাটোয়ারী (২৯) এবং সোহেল এর বড় ভাই মো: সোহাগ(৩১)।

এছাড়া অভিযানে কেপিএম বাদশা মাঝির ঘোনা এলাকার মো: আহম্মদ আলীর ছেলে মো: আলী আকবর জিসান এবং কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির মোঃ আশরাফ এর ছেলে জিআর-২৪/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে’ গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ এর পৃথক ২টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।

পুলিশ  জানান, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর)  রাত ১০ টায় থানার ওসি মো: মাসুদ এর নেতৃত্বে থানার পুলিশ ফোর্স কেপিএম ফকিরাগোনা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় স্থানীয় জনগণ কর্তৃক গণধোলাইয়ের স্বীকার কাপ্তাই থানার হত্যা মামলার আসামী মো: সোহেল পাটোয়ারী এবং তাঁর বড় ভাই মো: সোহাগ কে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন রাত ১১ টায় কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সোহেল এর সহকর্মী মো: আলী আকবর জিসানকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে শনিবার (২৬ অক্টোবর)  দিবাগত রাত ১২ টার পর থানার  এএসআই  হ্লাইসিং মং মারমা সঙ্গীয় ফোর্সসহ জিআর-২৪/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে গ্রেফতার করেন।

আসামীদেরকে শনিবার (২৬ অক্টোবর) রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা

কাপ্তাইয়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু; উদ্বোধন করেন দীপংকর তালুকদার

মরহুম সাংবাদিক ছিদ্দিকের পরিবারের বসতভিটা কেড়ে নিতে হামলা ও লুটপাট

জুরাছড়িতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ আসামী

কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্টের সঙ্গে জেলা ইউনিটের মতবিনিময়

বৃহত্তর স্বার্থের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ মহালছড়ি সেনা জোনের

বাঘাইছড়ি পৌর নির্বাচনে নাগরিক পরিষদের মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা খাজা

ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: