শনিবার , ১৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি বৌদ্ধ বিহার এবং রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার ঐতিহ্যবাহী রায় সাহেব বৌদ্ধ বিহারে গত শুক্রবার দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত চীবর দান অনুষ্ঠানে দুরদুরান্ত থেকে আগত দায়ক-দায়িকারা অংশ নিয়েছে।

রাইখালী রায়সাহেবের বৌদ্ধ বিহারে বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ নন্দবংশ মহাথের এর সভাপতিত্বে এইসময় প্রধান ধর্মদেশনা প্রদান করেন মইদং পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ পঞ্চঞাসিরি মহাথের। এইসময় রাইখালী রায় সাহেবের বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদীপ ভিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। স্বাগত বক্তব্য রাখেন, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।

অপরদিকে সাপছড়ি বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান, সীমাঘর উৎসর্গ ও ৫ম অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর এবং আজীবন প্রধান উপদেষ্টা বরণ অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্মজ্যোতি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাথেরো এর সভাপতিত্বে এইসময় প্রধান ধর্ম দেশনা প্রদান করেন ওয়াগগা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সান্ত্বনা চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্য। অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত বিহার অধ্যক্ষ ও শত শত দায়ক দায়িকা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে নিপোর্ট’র ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

কাপ্তাইয়ে ১৭ কেজি ওজনের অজগর অবমুক্ত

মানিকছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা 

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা

নতুন ভবন হবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে-অংসুইপ্রু চৌধুরী

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো বাঘাইহাট সেনা জোন

গ্লোবালএড ঢাকার পরে এখন নারায়নগঞ্জের রূপসীতে

error: Content is protected !!
%d bloggers like this: