সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দুর্গোৎসবে মহালছড়ি জোন অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ১৯, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং পূজার আনন্দঘন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার এক সুন্দর চিত্র ফুটে ওঠে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও তাৎপর্য ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মাঝে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।এ সময় জোনের পক্ষ থেকে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের হাতে ফলের ঝুরি ও আর্থিক উপহার পূজা উদযাপন কমিটির হাতে তুলে দেন।

পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হোক—এমন প্রত্যাশা সবার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা

তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ পার্বত্যাঞ্চলের বেকারত্ব দুর করবে- নিখিল কুমার চাকমা

বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় ও সংর্বধনা

কাউখালীতে চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়?

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

মহালছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: