বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির তেজেন্দ্র লাল চেয়ারম্যান আর নেই

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা আর নেই। তিনি বুধবার (২১ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে গোয়াইনছড়িতে বার্ধক্য জনিত কারণে প্রয়াণ বা মৃত্যুবরণ করেন । তাঁর প্রয়াণে উপজেলার সর্বস্তরের জনগণ শোক প্রকাশ এবং সৎগতি কামনা করেছেন।

এমন উজ্জ্বল নক্ষত্রকে ও অভিভাবককে হারিয়ে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, ফারুয়া, কেংড়াছড়ি, বিলাইছড়ি, বড়থলি ইউনিয়ন পরিষদ, হেডম্যান এসোসিয়েশন, কার্বারী সমিতি, উচাইন্দা শিশু আশ্রম, আত্তীয় বর্গ এবং জেলা- উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। তার জন্ম ৭ এপ্রিল ১৯৩৭ ইং হলে, জীবিত ছিলেন প্রায় ৮৯ বছর। তাঁর রাজনীতি জীবনে পাচঁ বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হেডম্যান, মেম্বারসহ প্রায় ৪২ বছর বিভিন্ন কমিটি, দল ও সংগঠনের সঙ্গে সফলতার সহিত কাজ করে গেছেন। গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। বিশেষ করে এমন অভিভাবকে হারিয়ে ভেঙ্গে পড়েছেনও আত্বীয়বর্গ ও ফারুয়াবাসী। ফারুয়া ইউনিয়নে কৃষিতে বিপ্লব ঘটানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদীতে ফুল ভাসাল তঞ্চঙ্গারা

রাঙামাটিতে প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে‌‌‌‌- জেলা ও পুলিশ প্রশাসন

উন্নয়নশীল দেশে উত্তরণে রাজস্থলীতে আলোচনা সভা

ডা. রোমেলের উপর হামলার ঘটনায় আদালতে মামলা; তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাঘাইছড়ির কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে,  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত:  ৫ দিন ধরে  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে মারমা ভাষায় চলচ্চিত্র ‘গিরিকন্যা’ প্রদর্শন

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: