বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ৪ ইউপি চেয়ারম্যান। শপথ নিতে ডাক পড়েছিল জেলা প্রশাসকের কার্যালয়ে। কিন্তু শপথ শেষে যে হাতে ফুল নিয়ে ফিরছিলেন, সে হাতেই হাতকড়া পরিয়েছে পুলিশ। হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই বাড়ি নয়, তাদের নতুন ঠিকানা এখন জেলা হাজত।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা।

গতকাল মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারবাদী দলের নেতা অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের ৩ মে তার বাসভবন থেকে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা নিহত হন। মামলায় ওই চার ইউপি চেয়ারম্যানকে আসামির তালিকায় দেওয়া হয়।

এতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জামিনে থাকা অবস্থায় ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচনে চারজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে আবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে নির্ধারিত সময়ে শপথ নেন তারা। এর পর সেখান থেকে বেরিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন বলেন, গ্রেপ্তার চার ইউপি চেয়ারম্যান সবাই শক্তিমান চাকমার হত্যা মামলার আসামি।

মামলায় ওয়ারেন্ট জারি থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার নির্ধারিত সময়ে শপথ নেওয়ার পর তারা সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে গেছেন। এদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে চারজনকেই জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

বাঘাইছড়ি / ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মসজিদসহ ঘরবাড়ি

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

জুরাছড়িতে চাকমা ভাষার রিফ্রের্সাস প্রশিক্ষণ সমাপ্ত

লংগদুতে সেনা অভিযানে সরকারি চাল উদ্ধার, তিন দোকানিকে জরিমানা

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

জাতীয় মৎস সপ্তাহের শুভ উদ্ভোধন মহালছড়িতে

কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযানে চার মামলায় জরিমানা আদায়

‎জ্বালানি তেল থাকলেও অচল সিএনজি: এলপিজি সংকটে বিপর্যস্ত রাঙামাটির যোগাযোগ

error: Content is protected !!
%d bloggers like this: