মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ির দুর্গম লোগাংয়ে নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তোরনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির দুর্গম লোগাং এলাকায় অসহায় দুঃস্থ পরিবারের মানুষের মাঝে মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের পুজগাং এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিন। এ সময় স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এদিকে খাগড়াছড়ি জোনের উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং ২ নং চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অরুণ।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ে আমনের ভালো ফলনে কৃষক পরিবারে উৎসব

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

বাঘাইছড়িতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ভাইয়ের মৃত্যু, চিকিৎসাধীন মাকে খুঁজে বেড়াচ্ছে শিশু ফারিয়া

রাঙামাটিতে টিসিবির ট্রাকসেল: পণ্য সংকটে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

সীমান্তে ইয়াবার অব্যাহত অনুপ্রবেশ: জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

গরীব দুঃস্থদের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান

‎বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: