সোমবার , ৭ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৭, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

 

বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ ও কঠিন চীবর দান উৎসব সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব সোমবার (৭ নভেম্বর) বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের জেলা সমুহ হতে কয়েক হাজার দায়ক দায়িকার সমবেত কন্ঠে সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর সভাপতিত্বে এতে প্রধান পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেস্টায় এবং জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অত্যন্ত আনন্দের সাথে সারাদেশে প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছে। এছাড়া ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও ভূমিকা রাখছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এসময় সম্মানিত পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এছাড়া বিশেষ পুর্ণ্যাথী হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।

দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কমান্ডার সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা।

দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমেধানন্দ মহাথের এবং বড়খোলা পাড়া শাসনরক্ষিতা বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসুইপ্রু মারমা।

দানোৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ হাজার হাজার দায়ক দায়িকা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান চালালো রাঙামাটি জেলা প্রশাসন !

রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের নির্বাচনী গণসংযোগ

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন জোন কমান্ডার কাজী শাহীন কবির

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আগামী ১০মে কাপ্তাই সফরে আসবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত 

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থি বিন্তির নৃত্যে জাতীয় পুরস্কার অর্জন

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: