মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক /ভ্রাম্যমাণ মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণে এলাকার ৩০ জন শিক্ষিত বেকার যুবক/যুবতী অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর শিল্প এলাকা মসজিদ ভিত্তি শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন  কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো: কবির হোসেন।

এসময় তিনি বলেন সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হতে হবে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন  কর্মকর্তা মো.খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

এসময় আরোও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন, প্রশিক্ষণার্থী মনি আক্তার আক্তার, ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

বৃষ্টির পানি যখন কৃষকের ভরসা

সেনাবাহিনীর অভিযানে রাজস্থলীতে সেগুন কাঠ জব্দ

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু : আহত ২

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদেরকে খাগড়াছড়ি রিজিয়নের অর্থ সহায়তা

বিলাইছড়িতে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত 

বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

রাঙামাটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: