রবিবার , ৩ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু : আহত ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৩, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

 

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকাধীন ত্রিপুরাছড়ি পাড়া নামক স্থানে বরইছড়ি – ঘাগড়া সড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মো: ওমর সালেহীন (২৪) এক শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। তিনি রাঙামাটি সরকারি কলেজে গনিত বিষয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। এই ঘটনায় সিএনজি যাত্রী  মো: শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন।

নিহতের গ্রামের বাড়ি ফেনি জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন।

তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত  কর্মচারী।

রবিবার (৩ মার্চ) বেলা ৩ টা.৫ মিনিটে  এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি মো : আবুল কালাম।

এই ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে বলে জানান ওসি। তিনি আরোও বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক  চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। তাদের ধরার অভিযানে আছেন পুলিশ।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান,  ওমর সালেহীনকে  হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

রাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

কাপ্তাইয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু , নিখোঁজ আরো একজন

লংগদু সেনা জোনের মেডিকেল ক্যাম্প পরিচালনা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁলো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

দীঘিনালায় ২৫ ত্রিপুরা পরিবারের সুপেয় পানির সংকট দূর করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদসহ দুই জন আটক: সিএনজি জব্দ

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিদায় সংবর্ধনা

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: