শনিবার , ৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ‘মাতৃবরণ’ এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব সাতবাড়ীয়া (নাথপাড়া) এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ‘নবীন একতা সংঘ’-এর ব্যানারে আয়োজিত এই কার্যক্রমে এলাকার বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নারীরা ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে এবং হাতে বিভিন্ন ধর্মীয় প্রতীক ও ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উপস্থিতি ও নেতৃত্ব দেন—উপদেষ্টা: যুদ্ধ দেবনাথ ও রতন দেবনাথ। সভাপতি: অনুব্রত দেবনাথ।

সহ-সভাপতি: সজল দেবনাথ। সাধারণ সম্পাদক: রূপন দেবনাথ। সহ-সাধারণ সম্পাদক: সাগর দেবনাথ। সাংগঠনিক সম্পাদক: গৌরাঙ্গ দেবনাথ। অর্থ সম্পাদক: রুবেল দেবনাথ প্রমূখ।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্যামা পূজা উপলক্ষে মায়ের আরাধনা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই মাতৃবরণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কাদেরী স্কুলে সততা স্টোর ও হাইজিন কর্ণারের উদ্বোধন

দীঘিনালায় শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দিল বিজিবি

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩

ঈদ উপলক্ষে রামগড়ে ৭ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

জুরাছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন জেলা প্রশাসক

একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাজেকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ পেল নতুন দুই গাড়ি

error: Content is protected !!
%d bloggers like this: