মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৮, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ৮টি মামলায় টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী কৌশলী (এপিপি) গোলাম সরওয়ার বলেন, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে আজ পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্যে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। আদালত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

নাগরিকদের মূল্যবোধ প্লাটফর্ম সক্রিয়করণ সভা

জুরাছড়িতে ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

রাঙামাটির কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবি, মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ১৬

জুরাছড়িতে স্বাস্থ্য দিবস পালিত 

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

কাউখালীতে উপানুষ্ঠানিক শিক্ষক সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিদায় সংবর্ধনা

জুরাছড়িতে ভিজিডি মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: