রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে ৫ কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে  বলে প্রস্তাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুইঁয়া। তিনি আরও জানান উপজেলার ১৩ কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে  জেলা সদরে আনা হবে।

এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। তিনি আরও জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে  ভোটার সংখ্যা ২৪৫১৫ জন, পুরুষ -১২৫৬৮, মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন, বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।

এছাড়াও জানা গেছে, ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনে পুরো জেলা নিয়ে গঠিত। আসনটির নির্বাচনী এলাকার জেলার মোট ১০ উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ২১৩ টি। সেগুলোর মধ্যে হেলিসোর্টি কেন্দ্র হবে ২০ টিতে। বাকি হেলিসর্টি  হলো বাঘাইছড়ি ৬ টি, বরকল ২ টি, জুরাছড়ি ৭ টি। এছাড়াও আসনটির নির্বাচনি এলাকায় এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭, যাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে রাঙামাটিতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে যা কিছু করণীয় তার সব প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত কাপ্তাইয়ের স্বামীজি মল্লিক 

রাঙামাটিতে দু’দিনে ৮টি ইটভাটা বন্ধ ঘোষণা

৫০তম রক্তদাতা ও সাংবাদিক অপু দত্তকে সংবর্ধনা

পদত্যাগ করলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী

খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বৈসাবি: উৎসবের নিরাপত্তায় সম্প্রীতি ও আস্থার প্রতীক সেনাবাহিনী

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে একাধিক গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

রামগড়ে নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টা; দুই পক্ষকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: