রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস পালন

প্রতিবেদক
প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের করে, র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলা উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুুুবাস চাকমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহম্মেদ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারি প্রকৌশলী দীপ শিখা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা বন বিভাগের রেঞ্জকর্মকর্তা মো: আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সুুুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে  বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবেই শেষ হলো বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি

রাজস্হলীতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

কাউখালীতে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা করলেন দীপংকর তালুকদার

জুরাছড়িতে ইনডাকশন প্রশিক্ষণার্থীদের সাথে প্রবর্তক চাকমার মতবিনিময়

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বান্দরবানে নিয়োগে বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন

রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতির অফিস উদ্বোধন

কাউখালীতে ইফা’র জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান বিষয়ে কমিউনিটি সভা

error: Content is protected !!
%d bloggers like this: