শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় দ্বাদশ নির্বাচনীয় মতবিনিময় সভা

প্রতিবেদক
দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি।
ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি প্রতিপাল নিশ্চিতকরণে রির্টানিং কর্মকর্তাদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মুক্তা ধর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।

সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ। এছাড়াও সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএফডিসির অভিযানে জব্দকৃত জাল এবং রিংচাই ধ্বংস

কাপ্তাইয়ে এমএন লারমার ৮৭তম জন্মবার্ষিকী পালিত

স্কুলের তালাবন্দি কক্ষের মেঝেতে পড়ে আছে ৯’শ ৫৪টি সোলার প্যানেল

মানিকছড়িতে ঘর পেল ২২৫ পরিবার

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক

বীর বাহাদুরকে বরণ করল বান্দরবানবাসী

কাপ্তাইয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

শিশুর বয়স ৬ হলেই শেখাতে হবে সাঁতার / দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী ৩০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে

কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি

রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: