সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গরীব ও দুস্থদের মাঝে সহাযোগিতা প্রদান করেছে কাপ্তাই বিজিবি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২২ ১:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, এএসসি এর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্বনির্ভরতা অর্জনের লক্ষে কাপ্তাই উপজেলার স্থানীয় তিনটি দুঃস্থ পরিবারের মাঝে ১টি মুদি দোকান, ১টি চায়ের দোকান এবং ১টি টেইলার্স শপের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও আসবাবপত্র প্রদান করা হয় । এছাড়া ১টি পরিবারকে সবজি ভ্যান এবং অপর পরিবারকে ২টি ছাগল প্রদান করা হয় ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির হোসেন উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এইসময় জোন অধিনায়ক ওয়াগ্গাছড়া জোনে নিয়মিত ত্রাণ বিতরণ ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনার পাশাপাশি অধিবাসীদের আত্মনির্ভরশীল হবার জন্য উৎসাহ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তার আশ্বাস ও উৎসাহে বেশ কিছু দুঃস্থ পরিবার আবেদন করেন। তাদের আবেদন সরেজমিনে যাচাই করে এই পাঁচটি পরিবারকে স্বনির্ভরতা সহযোগিতা প্রদান করা হলো। তিনি আশা করেন এই পরিবারগুলো খুবই দ্রুত দারিদ্রতা দূর করে কেবল স্বনির্ভরই হবে না বরং আরও অনেকের কর্ম সংস্থানের ব্যবস্থা করবে।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা চেয়ারম্যান মফিজুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতার পদত্যাগ

‎পৌষ সংক্রান্তিতে রাঙামাটি আইটি স্কুলে বর্ণিল পিঠা উৎসব

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

কাপ্তাইয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান  

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ একজন আটক

কাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিঃমিঃ সড়ক উন্নয়ন ও ব্রিজ কাজের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

খাগড়াছড়ির শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম 

রাঙামাটিতে এসএসসি ৮৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

কক্সবাজারে ঘুমন্ত মেয়েকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন পিতা

error: Content is protected !!
%d bloggers like this: