মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১০, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর আলম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের সময় করণীয়, জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

এ সময় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভবিষ্যতে বাস্তবমুখী মহড়া ও প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি আরও বাড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ‘মানবতার দেওয়াল’

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

জুরাছড়িতে উৎপাদনশীলতা দিবস পালিত

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বৌদ্ধ ভিক্ষু

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ

লংগদু জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: