শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য দিল রেড ক্রিসেন্ট

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি সুজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

এসময় বিশেষ অতিথি ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো: সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে অশুভ শক্তিকে প্রতিরোধ করতে নদী পূজা

জুরাছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস পালন

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

বদরখালী সমিতির নির্বাচনে লড়বেন ৩২ প্রার্থী, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

জামাপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক ও নিন্দা

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু বান্দরবানে

error: Content is protected !!
%d bloggers like this: