জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাইখালী নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর টিফিন হিসেবে ডিম, কলা ও বিস্কুট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা ভেটেরিনারি সার্জন রবিউল ইসলাম, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অমল ক্রান্তি বড়ুয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুল হোসেন।


















