শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

সঙ্গীত পরীক্ষা গ্রহনকারী সংস্থা ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রি- ধা নৃত্য একাডেমি এবং মনোরঞ্জন আর্ট স্কুলের বার্ষিক সঙ্গীত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে সংস্কৃতি চর্চা করলে শিশুদের মননশীলতা বৃদ্ধি পাই।

কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সভাপতিত্বে  কাপ্তাই প্রেসক্লাব এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, প্রধান শিক্ষক রবিউল হোসেন মামুন,  ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক ওটি কর্মকর্তা অনুপ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিক্ষক ওস্তাদ রাজেস সাহা।

এর আগে ত্রি- ধা নৃত্য একাডেমির পরিচালক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় নৃত্যানুষ্ঠান এবং বাচিক শিল্পী তামান্না ইসলাম তান্নির পরিচালনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক এবং সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্ত্রীর ধারালো দা’য়ের কোপে স্বামী গুরুতর জখম, স্ত্রী শেলী আক্তার পলাতক

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

ইউপিডিএফের মানববন্ধন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জেএসএস

জুলাই শহীদ দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙামাটি পৌরসভায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: