বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৩, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

ঢাকায় বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ জুলাই) বুধবার রাঙামাটি শহরের মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ৩২টি গাছের চারা রোপণ করা হয়।

‎সকালে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ও রাঙামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেনসহ আরো অনেকে।

পৌর প্রশাসক বলেন, লাল সবুজ উন্নয়ন দেশের ৬৪টি জেলায় বৃক্ষরোপন, বাল্যবিবাহ, মাদক ও যৌতক বিরোধী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ও আহতদের স্মরণে এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এজন্য লাল সবুজ উন্নয়ন সংঘকে আমি ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার আলম সোহেল, মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকারসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

কাপ্তাইয়ে জুনিয়র বৃত্তি, এবতেদায়ী ও দাখিল পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৩ উপজেলার ৩০২ জন

রাজস্থলীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা 

ধর্মীয় গুরু তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

মানিকছড়ি ডিসি পার্ককে পাখির অভয়ারণ্য’ ঘোষণা

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

জাতীয় সমবায় দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

error: Content is protected !!
%d bloggers like this: