বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতে চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ৭, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই লেক হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা হতে চন্দ্রঘোনা – রাইখালী ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বৃহস্পতিবার সকাল ১০ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে আজ সকাল ৬টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য।

এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় কার চালক সাজু, সিএনজি চালক খোরশেদ আলম ও তরিকুল ইসলাম, মোটরসাইকেল আরোহী মো: আজাদ ও মো: জাকারিয়া ইসলাম আখন্দ এবং ট্রাক চালক আব্দুর রহমানের সাথে। তাঁরা সকলে বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় আজ সকাল ৬টা হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি ওপারে যাবার জন্য।

এদিকে বগুড়া জেলা হতে বেড়াতে আসা বান্দরবানগামী পর্যটক তানসেন এবং খোকন আলীর সাথে কথা হয় চন্দ্রঘোনা ফেরিঘাটে। তাঁরা বলেন, আমরা এক হাইচ বগুড়া হতে এসেছি বান্দরবান যাবার জন্য। কিন্তু ফেরি বন্ধ হওয়ায় আমরা চরম দূর্ভোগে পড়েছি।

এদিকে ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো: আরমান এবং ফেরির চালক মো: আমিনের সাথে। তাঁরা বলেন,  কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই আজ বৃহস্পতিবার সকাল ৬ টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে যদি নদীতে জোয়ার আসে তখন আমরা ফেরির চালার চেষ্টা করবো।

এসময় ফেরিঘাট কথা হয় সড়ক ও জনপদ বিভাগ  (সওজ) রাঙামাটির মেকানিক ফেরির দায়িত্বরত অরুণ বড়ুয়ার সাথে। তিনিও জানালেন, কাপ্তাই লেক হতে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে স্রোতের কারনে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চক্রান্ত করছে বিএনপি – কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটিতে বিএনপির অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা জোরদার  

বার্মাছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

জুরাছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ, জুন১২৩, জুলাই ২৫৬ জন আক্রান্ত

রাজস্থলী কুক্যাছড়ি পাড়া পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বাঘাইছড়ি আর্যপুর বনবিহারে ২৭তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন 

error: Content is protected !!
%d bloggers like this: