শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় চা বাগানে চারুলতার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শারদ উপহার

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলাধীন বাগান বাজার ইউনিয়নের রামগড় চা বাগানের শ্রী শ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী।

আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল তাদের হাসি-খুশির শব্দ। তাদের কাছে এই দিনটি মানেই এক টুকরো খাঁটি আনন্দ, যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারুলতার উপদেষ্টা জুয়েল দেব, ডা. অভীক রায়হান, ডা. ইমদাদ হোসেন রুমন, রাজেন দে, সৌমেন নন্দী, অতিথি পুলক দেব, কায়সার হামিদ, শিমুল আচার্য প্রমুখ। সংগঠনের সভাপতি মো. ইসমাইল চৌধুরী বলেন, পূজোর আলো-আঁধারির ভিড়ে যারা সাধারণত উৎসবের রঙে মিশতে পারে না, তাদের জন্যই ভিন্ন আয়োজন করে আসছে চারুলতা। টানা ১৪ বছর ধরে চারুলতার সদস্যরা পূজোয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাজিয়ে তুলছে নতুন জামায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুচরা সার বিক্রির লাইসেন্স বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

রাঙামাটিতে শহীদ মো. আরাফাত’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে স্কাউটস দিবস পালিত

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিদর্শনে কোরিন আলেকজান্দ্রা থেবোজ

কাপ্তাইয়ে ইটভাটাকে ৬৫ হাজার টাকা জরিমানা 

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ের এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম 

বিলাইছড়িতে জাতীয় নাগরিক পার্টির ত্রাণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: