শনিবার , ৫ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে দুই কেজি আফিমসহ ইউপি সদস্য জন ত্রিপুরা আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নভেম্বর ৫, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ

 

বান্দরবানের থানচিতে দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এপিবিএন-২ বান্দরবান। শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টায় থানচি সদরের মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক জন ত্রিপুরা (৩৫) থানচি উপজেলার ২ নম্বর রেমাক্রী ইউপি’র কালুপাড়া এলাকার প্রয়াত সাদিরাম ত্রিপুরার ছেলে ও ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এপিবিএন- ২ বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়।

এবিষয়ে এপিবিএন বান্দরবানের ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন, দীর্ঘদিন ধরেই একটি চক্র এ মাদক পাচারে লিপ্ত  থাকার তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে এক জনকে আটক করা হয়। সন্ত্রাস, মাদক পাচার, চোরাচালান,অবৈধ অস্ত্র সহ সকল কর্মকাণ্ড দমনে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ৬(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পাহাড়ী ক্রিক লেকে মৎস্য চাষে লাভবান মৎস্যচাষী

পর্যটন নীতিমালা বাস্তবায়ন না হওয়ার পাহাড়ে অপ্রীতিকর ঘটনা বাড়ছে

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই

স্থানীয় সরকার দিবসে কাপ্তাইয়ে উন্নয়ন মেলা

বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

বিলাইছড়িতে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ইব্রাহিম নিহত

কাপ্তাইয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান  

‎রাঙামাটিতে এনটিআরসিএতে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক যোগ দেননি– জেলা শিক্ষা অফিসার

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: