বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নিখোঁজ’র ৪৫ ঘন্টা পর গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেলো ওয়াগ্গাছড়া খালে

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

নিখোঁজ হবার ৪৫ ঘন্টা পর অবশেষে নিখোঁজ গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেছে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ওয়াগ্গাছড়া খালে। বিষয়টি নিশ্চিত করে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে  এবং ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গ্রাম পুলিশ অরুণ মারমা ওয়াগ্গাছড়া খালে একটি পা দেখতে পান। পরে কাপ্তাই থানা পুলিশ এর সদস্যদের বিষয়টি অবহিত করলে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গৃহবধূর পরিবারের সদস্যরা এসে মৌমিতা তনচংগ্যার মরদেহ সনাক্ত করে উদ্ধার করেন।

এদিকে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাইয়ে গৃহবধূর লাশটি উদ্ধার করি। লাশটিকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের  বড় পাগলী পাড়ার পাগলি খালে খাল পার হতে গিয়ে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বিকেল ৫ টায় পাগলি ভাইজ্জাতলী এলাকার সুরেশ তনচংগ্যার সহধর্মিণী মৌমিতা তনচংগ্যা নিখোঁজ হন।

এই ব্যাপারে নিখোঁজ পরিবারের পক্ষ হতে তাঁর স্বামী সুরেশ তনচংগ্যা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াই টায় কাপ্তাই থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সড়কে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতেও পুলিশের কার্যক্রম যথারীতি চালু করা হয়েছে

কাপ্তাইয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা

কাপ্তাই উপজেলায় এবারও শুরু হতে যাচ্ছে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’-২৫”

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা

পানির কষ্ট দুর করণে কথা রাখলেন ইউএনও

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশ 

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: