শুক্রবার , ১৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১৩, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত। শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩ ঘটিকায় তুলাবান স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে আয়োজক “মুসলিম ব্লক মাতাব্বর পাড়া ছাত্র সংঘ” এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সভাপতি ও মারিশ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতাব্বর পাড়া সমাজ লিডার মোঃ হযরত আলী মাতাব্বর, মোঃ মোক্তার হোসেন সোহেল, মোঃ শামসুদ্দিন, মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় মুখোমুখি হয় “মাতাব্বর পাড়া বিবাহিত টিম” বনাম “মাতাব্বর পাড়া অবিবাহিত টিম। খেলায় মাতাব্বর পাড়া অবিবাহিত টিম’কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় মাতাব্বর পাড়া বিবাহিত টিম। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে খেলাধুলার এমন আয়োজন হবে বলে জানান। খেলা শেষে টুনার্মেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সকল খেলোয়াড়দেরকে আগামীকাল সন্ধ্যা ৭ঘটিকায় বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

প্রধানমন্ত্রীর জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে নানিয়ারচর ইউএনওর প্রেস ব্রিফিং

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার

কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে ছাত্রদলের প্রচারণা

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

লংগদুতে বিএনপি’র দোয়া মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুরাছড়িতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ 

ঈদগাঁওয়ে অবৈধ বসতি উচ্ছেদ করে বনবিভাগের জমি উদ্ধার

বিশ্বের জ্বালানি তেলের বাজার অস্থির হতে পারে

শীতকালীন সবজির দামে স্বস্তি, চড়া মাছ-মুরগির বাজার

error: Content is protected !!
%d bloggers like this: